মোরেলগঞ্জে সরকারি খাল ভরাট করে বসতবাড়ি, ভাঙ্গনের কবলে সরকারি রাস্তা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:৫৬
মোরেলগঞ্জে সরকারি খাল ভরাট করে বসতবাড়ি, ভাঙ্গনের কবলে সরকারি রাস্তা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশাণবাড়িয়া গ্রামের সরকারি খাল ভরাট করে বসতবাড়ির সীমানা বৃদ্ধি করায় ভাঙ্গনের কবলে পড়েছে ৩ ইউনিয়নের সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ একটি সরকারি পাকা রাস্তা।


বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যম প্রতিনিধিদের কাছে ওই গ্রামের স্থানীয় বাসিন্দারা এমন অভিযোগ করেন।


স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, মোরেলগঞ্জ, নিশাণবাড়িয়া ও পার্শ্ববর্তী উপজেলা শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের জনসাধারণের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি রুস্তম খাঁ নামের এক ব্যাক্তির কারণে ভাঙ্গনের কবলে পড়েছে। রুস্তম খাঁ মাত্র ৪ কাঠা জমির মালিক থেকে খাল ভরাট করে আজ প্রায় ১ বিঘা জমির মালিক বনে গেছেন।


শহিদুল ইসলাম বলেন, খালটির পূর্ব পাশের বসবাসকারি প্রভাবশালী রুস্তম আলী খাঁ তার নিজ স্বার্থে মাটি ফেলে ভরাট করে। ডাল-পালা দিয়ে সরকারি খালটির অর্ধেকেরও বেশী ভরাট করে নেয়। ফলে বিপরীতমুখী পানির তোরে সড়কটি ভাঙ্গনের কবলে পরেছে। এখনই ব্যাবস্থা না নিলে সড়কটি পুরোপুরি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।


মেহেদী হাসান বলেন, খাল ভারাটে অভিযুক্ত রুস্তম খাঁকে স্থানীয় ভাবে বোঝাতে চেস্টা করেও ব্যার্থ হয়েছি। পরে স্থানীয় যুবকেরা মিলে খালের ভিতরে লাগানো গাছ কেটে ফেলার উদ্যোগ নিলে প্রভাবশালী রুস্তম খাঁ দেশীয় অস্ত্রসহ তার বাহিনী নিয়ে যুবকদের উপর ঝাপিয়ে পড়ে।


সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালের প্রায় অর্ধেকটা ভারাট করে বসতবাড়ির সীমানার সাথে মিলিয়ে নিয়েছেন জনৈক রুস্তম খাঁ। গড়ে তুলেছেন মুরগির ফার্ম। খালের ভিতরে গর্জা পুতে লাগিয়েছেন জিম গাছ, ছৈলা গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ। কেউ না বললে বোঝার উপায় নেই সেখানে খাল ছিল। এদিকে খাল ভারাটের কারণে অপর প্রান্তে জোয়ার-ভাটার পানির তোর আছড়ে পড়ায় গুরুত্বপূর্ণ সরকারি রাস্তাটি ভাঙ্গতে শুরু করেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে ও ভাঙ্গনের কবল থেকে রাস্তাটিকে রাক্ষা করতে প্রশাসনের প্রাতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেছেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com