চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:০৪
চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে বদর উদ্দিন (৫৩) নামে এক পাহারাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিহত বদর উদ্দিন গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।


স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যান বদর উদ্দিন এবং রাতে সেখানে পাহারার কুঁড়েঘরে অবস্থান করছিলেন। সুযোগ বুঝে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত কুঁড়েঘরে হানা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।


নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার ভোরে স্থানীয়রা মাঠে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গহেরপুর ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।


দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com