
আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে, তাই সব রাজনৈতিক দলকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার দেশ থেকে চলে যাওয়াটা অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে যারা ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় যাদের আশ্রয় প্রশ্রয়ে ছিলেন বা পালাতে সহযোগিতা করেছেন তাদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ আছে।
সব জুলাই আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সিদ্ধান্তে সারাদেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী ও সুমনের গুমের তদন্ত দ্রুত শেষ হবে বলেও জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]