
সাভারের আশুলিয়ায় অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া এক শিশুকে জীবিত উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ছকিনুর নামে এক পোশাকশ্রমিক। এ ঘটনায় শিশুটি অক্ষত রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আশুলিয়ার গাজীরচটের দরগারপার এলাকার ইউনুস মীরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়িটির অরক্ষিত সেপটিক ট্যাংকে এক শিশু পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে ছকিনুর নামের ওই পোশাক শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে ট্যাংকের ভেতরে নামেন। পরে তিনি শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও নিজে ওপরে ওঠার আগেই সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পড়ে। এতে তিনি ট্যাংকের ভেতরে আটকা পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৫ ঘন্টা ধরে উদ্ধার অভিযান পারিচালনা করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটি প্রাণে বেঁচে গেলেও তাকে উদ্ধার করতে গিয়ে ওই পোশাক শ্রমিক নিখোঁজ হন।
ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ ওই ব্যক্তির মাথা এবং হাত দেখা গেলেও পরক্ষনেই তলিয়ে যায়। ফলে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। তবে ওই যুবককে উদ্ধার করা গেলেও জীবিত উদ্ধার করা যাবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]