১৬ ডিসেম্বর পর্যন্ত রিয়াদগামী বিমানের সব ফ্লাইট বন্ধ
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৭:০২
১৬ ডিসেম্বর পর্যন্ত রিয়াদগামী বিমানের সব ফ্লাইট বন্ধ
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট স্থগিত রাখার মেয়াদ আরো বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ রুটে ফ্লাইট আবার চালুর বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।


রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবের অন্য গন্তব্যে বিমানের ফ্লাইট স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।


ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে; এসব রুটে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি।


রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনাগামী ফ্লাইট ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com