
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শেখ হাসিনার দেশে ফেরার আবদার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসুক না! দেশে এলে তাকে গ্রেফতার করা হবে, জেলে পাঠানো হবে। ব্যাস। তিনি বাংলাদেশের যেখানেই যাবেন, (মিশনে গেলেও) সেখানেই তাকে গ্রেফতার করা হবে।
শামা ওবায়েদ বলেন, কেউ মানবতাবিরোধী অপরাধ করলে, তার পাসপোর্ট বাতিল হয়, আর দেয়া হয় না। এটা বর্তমান সংবিধানেই আছে।
‘শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য আসামিদের ব্যাপারে যে বিধান আছে, তার ব্যাপারেও একই নিয়ম হবে। তাই এ আলোচনা করে সময় নষ্ট হচ্ছে সবার’, যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ব্রিফিংয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সাইবার সুরক্ষা আইন নিয়ে সব অংশীদারের সঙ্গে আলাপ করে আপত্তিগুলো খতিয়ে দেখা হবে।
মো. আসাদুজ্জামান বলেন, সাইবার আইনের সব কিছুই স্পষ্ট করার চেষ্টা করেছি, কোনো ভেইগ টার্ম থাকবে না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]