গাজীপুর-আশুলিয়ায় ৪৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫
গাজীপুর-আশুলিয়ায় ৪৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আজও ৪৪ কারখানা বন্ধ রয়েছে। এরমধ্যে গাজীপুরে ১৮টি ও আশুলিয়ায় ২৬টি।এছাড়া আশুলিয়ায় কর্মবিরতি চলছে আরও ১০ কারখানায়।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর এলাকায় ১০টি এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় আটটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


সকালে গাজীপুরের শ্রীপুরের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে শ্রীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেন তারা।


এদিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলমান শ্রমিক আন্দোলনের কারণে আজ শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া চারটি কারখানা নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুটি কারখানা মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com