তাজরিন ট্রাজেডির ১৪ বছরেও শেষ হয়নি বিচারকাজ, মেলেনি পূর্ণ ক্ষতিপূরণ
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪
তাজরিন ট্রাজেডির ১৪ বছরেও শেষ হয়নি বিচারকাজ, মেলেনি পূর্ণ ক্ষতিপূরণ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঢাকার আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৪ বছর আজ। ২০১২ সালের আজকের দিনে নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে আগুন লেগে প্রাণ হারান ১১৭ জন শ্রমিক, আহত হন দুই শতাধিক।


তবে দীর্ঘ ১৪ বছরেও শেষ হয়নি বিচারকাজ, মেলেনি পূর্ণ ক্ষতিপূরণ ও পুনর্বাসন। দোষীদের দ্রুত বিচার আর আহতদের আজীবন চিকিৎসার দাবি জানিয়েছেন স্বজনরা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পরিত্যক্ত ভবনের সামনে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানান স্বজন, আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতারা।


মামলা সূত্রে জানাগেছে, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় ৯ তলা তাজরীন ফ্যাশনস ভবনের নিচতলার তুলা ও কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। বেঁচে ফেরা শ্রমিকদের ভাষ্যমতে, ফায়ার অ্যালার্ম বেজে উঠলেও কর্তৃপক্ষ সেটিকে নিয়মিত ‘মহড়া’ বলে শ্রমিকদের কাজে ব্যস্ত রাখে এবং কলাপসিবল গেট বন্ধ করে দেয়। আগুন ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে অনেকেই ভবন থেকে নিচে লাফ দেন। পরদিন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে অজ্ঞাতনামা ৫৩ জনকে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।


অগ্নিকাণ্ডের পরদিন আশুলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক খায়রুল ইসলাম মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২২ ডিসেম্বর সিআইডি কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন, চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। যার পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪-ক ধারায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বর্তমানে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির কার্যক্রম অত্যন্ত ধীরগতিতে চলছে। মামলাটিতে ১০৪ জন সাক্ষীর মধ্যে ১১ বছরে মাত্র ১৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ৭ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। এ মামলার বিচারকাজ কবে নাগাদ শেষ হতে পারে, এ বিষযে নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কিছু বলতে পারছেন না। এদিকে প্রধান আসামি দেলোয়ার হোসেনসহ অভিযুক্তরা সবাই জামিনে রয়েছেন। বিচার বিলম্বিত হওয়ার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু সেলিম চৌধুরী বলেন, ‘সাক্ষীদের পাওয়া যাচ্ছে না। তাদের ঠিকানা পরিবর্তন হয়েছে। আমরা বারবার সমন পাঠিয়ে তাদের হাজির করার চেষ্টা করছি।’


এদিকে ভবন থেকে লাফ দিয়ে মেরুদণ্ড, হাত-পা ও মাথায় গুরুতর আঘাত পাওয়া শ্রমিকদের বড় অংশ স্থায়ী পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বহু পরিবার। শ্রমিক সংগঠনগুলোর মতে, দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় কর্মক্ষেত্রে অবহেলার সংস্কৃতি পুরোপুরি কাটেনি


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com