পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন প্রস্তাব মালিকপক্ষের, যুক্তি-পাল্টা যুক্তি চলছে
আপাতত প্রকাশ করছে না বোর্ড
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৮:০৯
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন প্রস্তাব মালিকপক্ষের, যুক্তি-পাল্টা যুক্তি চলছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

পোশাকশিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণের বৈঠকে মালিকপক্ষ শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তবে তা এখনই প্রকাশ করছে না বোর্ড, এটি বোর্ডের সিদ্ধান্ত বলে জানান তিনি।


সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভার মধ্যে বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ড চেয়ারম্যান।


তিনি বলেন, 'অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করেই আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যেটা বেআইনি হয়, অবাস্তব হয়।'


আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বোর্ডের কার্যালয়ে এ সভা শুরু হয়।


সভার আলোচ্যসূচিতে শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নও রয়েছে।
বিকেলের ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান জানান, বৈঠক এখনো চলছে। সাময়িক কিছু সময়ের জন্য মূলতবি করেছি, নামাজের বিরতি এবং আপনাদের ব্রিফিংয়ের জন্য।


সভা শেষে ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রস্তাব তুলে ধরা হবে কিনা জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, এখনো আমাদের শেষ হয়নি, যুক্তি-পাল্টা যুক্তি চলছে উভয় পক্ষের।


আমাদেরকে একটা দিন সময় দেন, এমন হতে পারে আমরা আগামীকাল সভা করতে পারি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com