দেশে ৩ মাসে খেলাপি ঋণ বাড়ল ২০ হাজার কোটি টাকা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১১:২১
দেশে ৩ মাসে খেলাপি ঋণ বাড়ল ২০ হাজার কোটি টাকা
বিবার্তা প্রতিবেক
প্রিন্ট অঅ-অ+

গত তিন মাসের ব্যবধানে দেশে ২০ হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


এতে সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে এমন তথ্য উঠে এসেছে।


কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাব অনুযায়ী, গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। এই সময় সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা।


তবে গত তিন মাসে সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ কমেছে। যার পরিমাণ ২ হাজার ৭৫২ কোটি টাকা। যদিও এই সময় বেসরকারি খাতের ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com