
দেশের চলমান পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দল হিসেবে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এনসিপির একটি দায়িত্বশীল এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন।
এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে এনসিপি এক বার্তায় জানায়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামীলীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]