
নানা আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তমপ্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ, কে, এম মতিনুর রহমান। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলিসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিতছিলেন। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি ক্যাম্পাস বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে বিশ^বিদ্যালয় দিবসউদযাপন করেন অতিথিবৃন্দ।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]