শিক্ষা
মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৮:০২
মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।


রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক সভায় জানানো হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।


এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।


মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য আগামী দুই-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com