ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫ জন, মামলা ৩৬
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫ জন, মামলা ৩৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।


রবিবার (২২ নভেম্বর) ডিএমপি এ তথ্য জানিয়েছে।


ডিএমপি জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।


ডিএমপি মিডিয়া বিভাগ আরও জানিয়েছে, রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৩৭ জন, তেজগাঁও বিভাগ ৫৫ জন, মিরপুর বিভাগ ৬৯ জন, গুলশান বিভাগ ৩৫ জন ও উত্তরা বিভাগ ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১ হাজার ১৫৫ টাকা, ৮টি মোবাইলফোন ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com