নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়া নৌকা ডুবি, নিহত ২৪
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫২
নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়া নৌকা ডুবি, নিহত ২৪
আন্ততর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

দক্ষিণ নাইজেরিয়ার বায়েলসা রাজ্যে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবিতে ২৪ জন নিহত হয়েছেন।


শুক্রবার (২০ নভেম্বর) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরো ২৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জরুরি পরিষেবা ও পুলিশ কর্তৃপক্ষ।


নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে জানান, দেশের বায়েলসা রাজ্যের নান নদীতে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলে এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। তবে নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন এবং কতজন নিখোঁজ রয়েছেন, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।


পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল।


যাত্রীরা নৌকাচালককে ডাঙ্গার দিকে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও তিনি তা মানতে অস্বীকার করেন। দুর্ঘটনার পরপরই নৌকাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে এ ঘটনায় নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।


এই দুর্ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌকাচালক ও যাত্রীদের কঠোরভাবে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।


শনিবার এক বিবৃতিতে বায়েলসার তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত গতি, বেপরোয়া আচরণ এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ অবশ্যই বন্ধ করতে হবে। কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।


উল্লেখ্য, নাইজেরিয়ায় নৌকাডুবি একটি নিয়মিত ঘটনা। পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তাবিধি প্রয়োগের অভাবে দেশটিতে প্রায়ই লাইফ জ্যাকেট ছাড়াই ত্রুটিপূর্ণ ও অতিরিক্ত যাত্রীবাহী নৌকা চলাচল করতে দেখা যায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com