
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নির্বিচারে রোহিঙ্গা হত্যা, যৌন সহিংসতা ও গ্রাম জ্বালিয়ে দেয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের স্থানীয় সময় সকাল ১০টার দিকে হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়েছে। রায় ঘোষণা করছেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।
রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে আইসিজে জানায়, কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে তাদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। সেনাবাহিনীর মদদে বিদ্বেষমূলক বক্তব্যও রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছে।
আদালতের পর্যবেক্ষণে, ২০১৭ সালের অভিযানে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নৃশংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটেছে।
আইসিজের বিচারক বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেন, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে দেশটির নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
তিনি বলেন, রাখাইনের বিভিন্ন এলাকায় নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে আটক ও মৃত্যুদণ্ড কার্যকর, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের ঘরবাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের প্রমাণ পেয়েছে আদালত।
বিচারক আরও বলেন, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের ওপর চরম নির্যাতন চালিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। বাংলাদেশে পালিয়ে আসার সময় বিপুলসংখ্যক রোহিঙ্গার ওপরও হামলা চালানো হয়েছে।
একইসঙ্গে বিচারক আরসা নামের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং গ্রামে অগ্নিসংযোগের ঘটনাও আদালতের পর্যবেক্ষণে তুলে ধরেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]