রাজধানীতে ডিএমপির নিরাপত্তা জোরদার, ব্লক রেইড-চিরুনি অভিযান অব্যাহত
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৩১
রাজধানীতে ডিএমপির নিরাপত্তা জোরদার, ব্লক রেইড-চিরুনি অভিযান অব্যাহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোলের সংখ্যাও বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেফতার জন্য ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।


ডিএমপির অতিরিক্ত এ উপ-পুলিশ কমিশনার বলেন, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি এখন আগের থেকে বেশ বেশি। চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলেও জানান।


তিনি বলেন, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকার বাইরে থেকে যারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে রাজধানীতে এসে আশ্রয় নিয়েছে, তাদের ওপরও নজরদারি রাখা হয়েছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।


পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।


রাজধানীর নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে এডিসি নিয়াজ মেহেদী বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করতে পারেন এবং তারা তাদের দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com