
নাটোরে সিংড়ার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পুন্ডরী ‘চেঞ্জ ফাউন্ডেশন’ ও ‘সাহিক’-এর যৌথ উদ্যোগে নাক, কান ও গলা (ইএনটি) রোগীদের জন্য শুক্রবার থেকে শুরু হওয়া ২ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
কলম ইউনিয়নের পুন্ডুরী গ্রামে ২ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২ হাজার নারী পুরুষচিকিৎসা সেবা গ্রহণ করেন।
চেঞ্জ ফাউন্ডেশন এর সভাপতি মো. জুয়েল হোসেন জানান, স্থানীয় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নাক, কান ও গলাজনিত সমস্যায় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাপত্র ও ওষুধ সরবরাহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীরা বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও ওষুধ পাচ্ছেন।
বিবার্তা/ রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]