জ্বর হলে গোসল করবেন, নাকি এড়িয়ে চলবেন?
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৬:০৪
জ্বর হলে গোসল করবেন, নাকি এড়িয়ে চলবেন?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে ঘরে ঘরে এখন জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় তরল গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে জ্বর থেকে সুস্থ হওয়া সম্ভব। তবে এ সময় কিছু বিষয়ে অসতর্কতা অসুস্থতা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে জ্বরের সময় গোসল করা উচিত কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে।


জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। পাশাপাশি ঘামের কারণে শরীর থেকে পানি বেরিয়ে গিয়ে পানিশূন্যতা দেখা দিতে পারে। এ সমস্যা এড়াতে সারাদিন অল্প অল্প করে পর্যাপ্ত পানি পান করা জরুরি। পানির পাশাপাশি খাবার স্যালাইন, ডাবের পানি, হালকা স্যুপ ও তাজা ফলের রস খেতে পারেন। এতে শরীরে পানির ঘাটতি পূরণ হবে এবং মাথা ঘোরা, মাথাব্যথা ও দুর্বলতার মতো সমস্যা কমাতে সহায়তা করবে।


জ্বরের সময় খাবারের প্রতিও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শরীরের স্বাভাবিক কার্যক্রমে পরিবর্তন আসতে পারে। এ সময় ভারী খাবার হজম করতে অসুবিধা হতে পারে। তাই অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার ও ভাজাপোড়া এড়িয়ে চলুন। এর পরিবর্তে ভাত, খিচুড়ি, ডাল, জাউ কিংবা পায়েসের মতো সহজে হজম হয় এমন খাবার বেছে নিতে পারেন।


জ্বর হলে গোসল করা কি ঠিক?


অনেকের ধারণা, জ্বর কমাতে বরফঠান্ডা পানি দিয়ে গোসল করা উপকারী। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এটি সঠিক পদ্ধতি নয়। অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করলে শরীরে কাঁপুনি শুরু হতে পারে। এতে অস্বস্তি বাড়ার পাশাপাশি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রাও বেড়ে যেতে পারে।


তাই জ্বরের সময় গোসল করতে চাইলে কুসুম গরম বা হালকা উষ্ণ পানি ব্যবহার করা ভালো। প্রয়োজনে এই পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছে নিতে পারেন। এতে শরীর পরিষ্কার থাকবে এবং অস্বস্তিও কমবে। তবে গোসলের সময় অতিরিক্ত ঠান্ডা বা গরম পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন।


দ্রুত সুস্থ হতে যা করবেন


জ্বর থেকে সেরে উঠতে শুধু ওষুধের ওপর নির্ভর করলে চলবে না। শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সুযোগ দিতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করতে হবে। পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকা জরুরি।


জ্বরের সময় শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি উপসর্গের দিকেও খেয়াল রাখতে হবে। জ্বর দীর্ঘস্থায়ী হলে, তীব্র দুর্বলতা দেখা দিলে বা শ্বাসকষ্ট, অস্বাভাবিক রক্তপাত কিংবা পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com