
প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতির অনুষ্ঠান ও কনসার্ট শেষে ঢাকা কলেজে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ নভেম্বর) দিনগত রাত ১২টায় উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের একাধিক আবাসিক শিক্ষার্থী।
সরেজমিনে দেখা যায়, ককটেল বিস্ফোরণের পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এসময় তারা ‘ছাত্রলীগের অস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ সহ নানান স্লোগান দেন।
ঢাকা কলেজের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, রাত ১২টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পিছনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় সেখান থেকে ধোঁয়া উড়তে থাকে।
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, আমি এবং বন্ধুরা খেতে যাওয়ার উদ্দেশ্য ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমার ১০ হাত দূরে বিস্ফোরণের ঘটনা ঘটে।আমাদের ধারণা বিজয়-২৪ হল থেকেই এটি ফেলা হয়েছে।
এ বিষয়ে ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]