মিরপুরে গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, শিশুসহ বার্ন ইউনিটে ভর্তি ৫
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০১:১১
মিরপুরে গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, শিশুসহ বার্ন ইউনিটে ভর্তি ৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত পাঁচজনের সবার শরীরে ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণজনিত ইনহেলেশন ইনজুরি শনাক্ত হয়েছে।


হাসপাতালে ভর্তি পাঁচজন হলেন- মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) ও নাদিরা (৩০)। চিকিৎসকরা জানিয়েছে, পাঁচজনের প্রত্যেকেই ইনহেলেশন ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে ভর্তি হওয়া পাঁচজনের অক্সিজেন স্যাচুরেশন বর্তমানে স্থিতিশীল রয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।


তিনি আরও জানান, রোগীদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রত্যেককে সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের চেষ্টা চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com