যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:১৭
যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা চালিয়েছেন বিক্ষুব্ধরা। এ সময় বাসার ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন তারা।


বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা বাসার নিচতলায় এ ঘটনা ঘটে।


২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত মাইনুল হোসেন নিখিল এই বাসায় থাকতেন। ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের এক দল বিক্ষুব্ধ জনতা নিখিলের বাসায় যান। বাসার নিচে থাকা নিখিলের কার্যালয়ের কাচ ভাঙচুর করেন তারা। পরে তারা ভেতরে প্রবেশ করে আসবাব, ক্রেস্ট ভাঙচুর করেন। এক পর্যায়ে তাতে আগুন ধরিয়ে দেন।


এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, তিনি ঘটনা শুনেছেন। তবে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিস্তারিত খোঁজ নিতে পারেননি। এসব ঘটনায় ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে তা করা হবে বলে জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com