সাতসকালে ‌‘বিপজ্জনক’ ঢাকার বাতাস
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭
সাতসকালে ‌‘বিপজ্জনক’ ঢাকার বাতাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সকাল বেলার স্নিগ্ধ বাতাস গায়ে লাগলেও দূষণের দিক থেকে আজ ঢাকার বাতাসের মান দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের তালিকায় ১২৬টি শহরের মধ্যে দিল্লি-লাহোরকে পেছনে ফেলে আজ শীর্ষে উঠে এসেছে এই নগরী।


দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।


স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।


অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ৩৩৬ অর্থাৎ এখানকার বাতাস বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। তালিকায় ১২৬টি শহরের মধ্যে দীর্ঘদিন পর ঢাকা আজ দূষণের শীর্ষে উঠে এলো।


বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঘুরেফিরে যে তিনটির নাম সবার আগে আসে তা হলো ঢাকা, দিল্লি আর লাহোর। দূষণের কারণে প্রতিবছর এসব শহরের বহু মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে নানাবিধ রোগে।


পরিবেশবিদরা বারবার সতর্ক করলেও এ থেকে রক্ষা পাওয়ার কোনো কার্যকর উদ্যোগ নেই। সম্প্রতি ঢাকার দূষণের বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশনাও দিয়েছেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com