
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬২টি মামলা করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ২৩ জন, উত্তরা বিভাগ ৫১ জন এবং এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করা করেছে।
অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬৩৩ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল, ৩ পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রয়লব্ধ ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]