সাফ চ্যাম্পিয়নশিপ: হামজাদের স্বপ্ন ভেঙে ফাইনালে পাকিস্তান
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২২:৫৮
সাফ চ্যাম্পিয়নশিপ: হামজাদের স্বপ্ন ভেঙে ফাইনালে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

সাফের সেমিতে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে প্রথম সেমিতে জিতেছিল ভারত। ফলে ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।


ম্যাচের দ্বিতীয় মিনিটেই সামিতের ভুলে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নেন। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সেভ করেন। পাঁচ মিনিট পর কাজেম শাহ শট নেন। পাকিস্তানী গোলরক্ষক ইউসুফ বাট সেভ করেন। ২৩ মিনিটে বাংলাদেশ লিড পেত। বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। আগের ম্যাচে ওয়ান্ডার গোল করা ফারহান আলী ওয়াহিদ কর্নার নেন। শামিত হয়ে রাকিব হোসেন বল পান। রাকিবের নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে।


দুই মিনিট পর বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়া ভুল করেন। পাকিস্তানী ফরোয়ার্ড উজাইরের শট শ্রাবণ সেভ করেন। ৩২ মিনিটে পাকিস্তান দুভার্গ্যরে শিকার। তারিক কাজী মার্কিং ঠিক মতো করতে পারেননি। পাকিস্তানী ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদের শট পোস্টে লেগে ফেরত আসে। ৪১ মিনিটে সুকির বাম পায়ের শট উপর দিয়ে যায়। ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।


দ্বিতীয়ার্ধে লড়াই হয়েছে সমানে সমান। একসময় মনে হচ্ছিল অতিরিক্ত সময়ে গড়াতে যাচ্ছে ম্যাচ। তবে নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতে গোল হজম করে বাংলাদেশ। গোলকিপার শ্রাবণের ভুলে বল পেয়ে যান পাকিস্তানের আব্দুল সামাদ। দারুণ দক্ষতায় বক্সের সামনে থেকে জোড়ালো শটে বল জালে জড়ান।


এরপর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে কান্না করতে দেখা যায় একাধিক বাংলাদেশি ফুটবলারকে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com