ক্লিন-গ্রিন ঢাকা গড়তে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করার পরিকল্পনা চলছে: শাহে আলম
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৮:২৫
ক্লিন-গ্রিন ঢাকা গড়তে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করার পরিকল্পনা চলছে: শাহে আলম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কার্যক্রমে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, সরকার ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অঞ্চলভেদে ২০টি কমিটি করা হয়েছে রাজধানীতে। বিভিন্ন দফতরের ব্যক্তিরা কমিটিতে রয়েছেন।


শাহে আলম বলেন, কমিটি করার পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১১২টি হাসপাতাল, এছাড়াও বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে কমিটি।


স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে ৩৯ হাজার সিনিয়ার সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে তাদের ক্লিন ঢাকা- গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে, যেহেতু তারা অভিজ্ঞতাসম্পন্ন।


তিনি জানান, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উয়িং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।


তিনি আরও জানান, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে। অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাব। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে।


‘সরকারের কার্যক্রমে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। সবার সম্মিলিত সহযোগিতায়ই ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ে তোলা সম্ভব’, যোগ করেন প্রতিমন্ত্রী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com