
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ চোরাচালানকৃত মালামাল ও ট্রাকসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
শনিবার (১৪ নভেম্বর) মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গজারিয়া এলাকা হতে ১ টি ট্রাক গাড়ি আটক করে। ট্রাকটি তল্লাশী করে অবৈধ পন্থায়ম আনা ভারতীয় ২৬০ বস্তায় মোট ৭৮০০ কেজি জিরা উদ্ধারসহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. শাহনূর আলম, পিতা- মোহাম্মদ আলী, হেমু হাউদপাড়া,
জৈন্তাপুর, সিলেট এবং মো. সুরুজ মিয়া, পিতা- মো. ফুলসুর, আটভাগ (দক্ষিণ জামিরা), পুঠিয়া রাজশাহী।
এ সংক্রান্তে সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]