
ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ হাবিবুর রহমান (২৭) নামে একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ মনিপুর বিওপির বিজিবি জোয়ানরা সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে মাদকদ্রব্য, ব্যবহৃত মোটরসাইকেল (বাইক) সহ আসামিকে আটক করেছে বিজিবি জোয়ানরা।
বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন ফুলবাড়ি-২৯ বিজিবির মিডিয়া সেল।
বিজিবি জানায়,সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীররাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)এর অধীনস্থ মনিপুর বিওপির শালকি দক্ষিণপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করেন বিজিবি জোয়ানরা।অভিযান চলাকালে বিজিবি টহলদল সন্দেহ ভাজন ব্যক্তি মো. হাবিবুর রহমানকে(২৭),ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN 0.5) ১৬ পিস ও ব্যবহৃত মোটরসাইকেল (Hero Deluxe 100cc) সহ আটক করেছে বিজিবি।
জব্দকৃত মালামালের সিজার মূল্য ১,৩৮,৭৮০(এক লক্ষ আটত্রিশ হাজার সাতশত আশি) টাকা।এঘটনায় আটকৃত আসামী হাবিবুর রহমানের বিরুদ্ধে সদর কোতোয়ালি থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবির) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]