পঞ্চগড় সীমান্তে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২১:২৭
পঞ্চগড় সীমান্তে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী শ্যামেরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার (১৪ নভেম্বর) সকালে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।


বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সরদারপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পঞ্চগড় জেলার বোদা থানার বড়শশী ইউনিয়ের শ্যামেরডাঙ্গা এলাকায় সীমান্ত পিলার ৭৭৫/১২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল সরকার আসিফ মাহমুদ জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com