
চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি পরিচয় দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী এম কামাল উদ্দিনকে আদালতের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আদালত থেকে ছাড়া পান তিনি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, শুক্রবার রাতে নিরাপত্তার স্বার্থে কামাল উদ্দিনকে থানায় নেওয়া হয়েছিল। পরে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হলেও কেউ দেখা করতে আসেননি। তার বিরুদ্ধে কোনো অভিযোগও পাওয়া যায়নি। পরে ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারায় তাকে আদালতে পাঠানো হয়। সেখান থেকে তিনি ছাড়া পান।
এর আগে শনিবার ভোরে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে কামাল উদ্দিনকে হেফাজতে নেয় পুলিশ।
এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন।
‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বক্তব্য দেন কামাল উদ্দিন।
তার এসব বক্তব্যের ভিডিও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]