কালিহাতী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ঠান্ডু আটক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২১:৩২
কালিহাতী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ঠান্ডু আটক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তার পরিবারের সদস্য ও ডিবি পুলিশের একটি সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছে।


জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। তার বিরুদ্ধে টাঙ্গাইল থানায় একটি মামলা রয়েছে।


মোজহারুল ইসলাম তালুকদার কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত মোজাফফর আলী তালুকদারের বড় ছেলে। তিনি নারান্দিয়া ইউনিয়ন পরিষদ ও কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।


আটকের পর তাকে শনিবার (১৪ নভেম্বর) আদালতে হাজির করা হয় বলে জানা গেছে।


এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মোজহারুল ইসলাম তালুকদারের আটকের বিষয়টি তিনি শুনেছেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com