উত্তরায় অজ্ঞাত গাড়ির ধাক্কা একজনের মৃত্যু
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:০৭
উত্তরায় অজ্ঞাত গাড়ির ধাক্কা একজনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর উত্তরার আজমপুর মাজার রোডে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত শফিকুল ইসলামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর গ্রামে। তার বাবার নাম মৃত নিজাম উদ্দিন। তিনি পেশাগতভাবে কিছু করতেন না। গ্রামের বাড়িতেই থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।


নিহতের খালা শাশুড়ি রুবিয়া আক্তার জানান, চোখের সমস্যার চিকিৎসা করাতে গত রাতে শফিকুলের সঙ্গে তিনি ও তার মেয়ে ঢাকায় আসেন। সকালে আজমপুরে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন শফিকুল। এ সময় অজ্ঞাত একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি উত্তরা পশ্চিম থানা পুলিশ তদন্ত করছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com