শ্রমিক অসন্তোষ
আশুলিয়ায় ৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে ছুটি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:৪২
আশুলিয়ায় ৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে ছুটি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে নিউএইজ গ্রুপের দুটি এবং অরুনিমা গ্রুপের তিনটি কারখানা রয়েছে। এসব কারখানা শ্রমআইন ২০০৬ সালের ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া নিরাপত্তার স্বার্থে আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের প্রায় সব পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে পরবর্তীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ না করায় সেখানে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আরও কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।


এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। একটি কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়েছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com