
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। সোমবার (৯ নভেম্বর) প্রবাসী আয় এসেছে ১৫ কোটি ৩০ লাখ ডলার বা এক হাজার ৮৯৭ কোটি ২০ লাখ টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৯৭ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৭৪ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৬০ শতাংশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]