লোহাগড়ায় ছাদ থেকে ভ্যানচালকের দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৬:৪২
লোহাগড়ায় ছাদ থেকে ভ্যানচালকের দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের লক্ষীপাশা মোল্যার মাঠের পাশে একটি ভবনের ছাদ থেকে দুই হাত বাঁধা অবস্থায় ভ্যানচালক আজিবর শেখের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত আজিবর শেখ সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। সুতা দিয়ে তার দুই হাত বাঁধা ছিল। এছাড়া গলায় আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নড়াইলের লক্ষীপাশা মোল্যার মাঠের পাশে মাহিমা হোসেন গিরি বেগমের একতলা ভবনের ছাদের ওপরে আজিবর শেখের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ওই বাড়ির ভাড়াটিয়া। ভবনটির সিঁড়িতে কোনো গেট না থাকায় দুর্বৃত্তরা সহজেই ছাদে উঠে যায়।


নিহতের পরিবার জানায়, আজিবর অটোভ্যান চালিয়ে বিভিন্ন দোকানে কাঠ সরবরাহ করতেন। সোমবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবার অনেক খোঁজখবর নেন। একপর্যায়ে আজিবরকে পাওয়া না গেলেও ওইদিন রাত ১টার দিকে মোল্যার মাঠ থেকে আজিবরের ভ্যান উদ্ধার করেন আত্মীয়-স্বজন।


আজিবরের আপন চাচাতো ভাই সেলিম শেখ জানান, লক্ষীপাশা মোল্যার মাঠের পাশের কাঠদোকানি রিপন মিয়া গত সোমবার (৯ নভেম্বর) ওমরাহ হজের কাজে ঢাকায় গেছেন। এ পরিস্থিতিতে কাঠের ব্যবসার জন্য আজিবরের কাছে লক্ষাধিক টাকা দিয়ে গেছেন তিনি (রিপন)। এরপর ওই কাঠের ব্যবসা দেখাশোনা করছিলেন আজিবর। বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা আজিবরকে হত্যা করে টাকা-পয়সা নিয়ে পালিয়েছে বলে আমরা ধারণা করছি। পুলিশ তদন্ত করলে প্রকৃত চিত্র উঠে আসবে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সুতা দিয়ে আজিবরের দুই হাত বাঁধা ছিল। এছাড়া তার গলায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। কী উদ্দেশ্যে কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com