ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯
ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী ও ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।


সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জির মেজো মেয়ে খাইরুন্নাহার ওরফে সুচি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, বেশ কিছুদিন ধরেই তার বাবা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ৩১ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।


মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


খাইরুন্নাহার আরও জানান, সোমবার রাতে তার বাবার মরদেহ ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে যাওয়া হবে। জানাজার সময়সূচি পরে জানানো হবে। এসময় তিনি তার বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।


১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। রাজশাহী কলেজে অবস্থিত দেশের প্রথম শহীদ মিনার নির্মাণে তিনি ও তার সহযোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেসময় পুলিশি বাধা উপেক্ষা করে তারা শহীদ মিনারটি নির্মাণ করেছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com