
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনায় একজনকে আটক করে শাহবাগ থানায় দিয়েছে জনতা। তবে, তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক যুবক পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করেন ঘটনাস্থলের আশপাশে উপস্থিত থাকা ব্যক্তিরা।
ঘটনাস্থলে উপস্থিত শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন বলেন, ‘ঘটনাস্থল থেকে মাত্র কয়েক ফুট দূরে সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে আমাদের নেতাকর্মীরা আড্ডা দিচ্ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে আমরা ছুটে যাই এবং দুজন হামলাকারীকে ধরে ফেলি।’
এর আগে রবিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ক্যাম্পাসের অন্তত ছয় জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন ছাত্রদল নেতাকর্মীরা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]