কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২৩:২৫
কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান।


সোমবার (৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।


ভিডিও বার্তায় খলিলুর রহমান সম্মেলনে নিজের প্রধান তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরে বলেন, আমি তিনটি সুনির্দিষ্ট অগ্রাধিকার নিয়ে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১-এ যাচ্ছি। প্রথমত, প্যারিস চুক্তির আওতায় আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করা। পরিচ্ছন্ন জ্বালানি, সার্বিক বিদ্যুতায়ন এবং ক্ষতিকর গ্যাস নির্গমন হ্রাস ত্বরান্বিত করার মাধ্যমেই আমরা এই লক্ষ্য অর্জন করতে চাই।


তিনি আরও জানান, তার দ্বিতীয় অগ্রাধিকার হলো ‘জলবায়ু অর্থায়ন’। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো (অভিযোজন), সহনশীলতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় যেন সময়মতো ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে জোর দেবেন তিনি।


মানবসম্পদ ও লোকালয় সুরক্ষাকে তৃতীয় অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, আমাদের শেষ অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা করা। আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করা এবং স্থানীয় কমিউনিটি সুরক্ষায় বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবন সুরক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে কপ সম্মেলনে যাওয়ার কথা খলিলুর রহমানের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com