সুন্দরবনে ফাঁদে আটকে পড়া আহত হরিণ উদ্ধার, নিরাপদে অবমুক্ত
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২৩:৩৫
সুন্দরবনে ফাঁদে আটকে পড়া আহত হরিণ উদ্ধার, নিরাপদে অবমুক্ত
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সুন্দরবনে শিকারির পাতা ফাঁদে আটকে পড়া একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।


সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, সুন্দরবনের ওই এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে শিকারিরা ফাঁদ পেতে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার একটি দল অভিযান চালায়। এ সময় শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়।


পরে উদ্ধার করা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর বেলা ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় হরিণটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।


কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com