
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের সামনে বৃষ্টির মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই এতে জড়িত থাকার সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিজোয়ানকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক বলে জানা গেছে।
আটকের পর তাকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিলও করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]