ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০১:২৩
ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা একটি যাত্রীবাহী মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নবীন সিনেমা হলের সামনে পার্কিং করা একটি মিনি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com