
সিলেটের জৈন্তাপুরে আওয়ামী লীগের উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের স্বাদ মিষ্টি বিপণির সামনে থেকে তাঁকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর জাকারিয়া মাহমুদকে থানায় নিয়ে যাওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। পাশাপাশি পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
পুলিশ জানিয়েছে, জাকারিয়া মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) আল আমীন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় হরিপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ও জড়িতদের শনাক্ত করে অভিযান চলছে।
বিবার্তা/জাহিদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]