কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৫
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ায় নিজ বাসার সামনে এক স্কুলছাত্রীকে ছুরি দিয়েআঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেফকার করেছে জেলা পুলিশ।


সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশেষঅভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন।


ওসি জানান, গ্রেফতারের পর ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। দ্রুত তাকেকুষ্টিয়া মডেল থানায় নেওয়া হবে।


এর আগে ঘটনার পর থেকে ইমন ও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীদের দাবি, ঘটনার পর থেকে তাদের বাড়িতে কাউকে দেখা যায়নি।


গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া ক্রিসেন্ট ক্লাব এলাকায় নিজ বাসার প্রবেশপথে হামলার শিকার হয় এক স্কুলছাত্রী। এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে এসে তাকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে ।


কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, কিশোরীর হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর দ্রুত তাকে জরুরি বিভাগ থেকেপিএমসি ওয়ার্ডে ভর্তি করা হয়। রোগী বর্তমানে আশঙ্কামুক্ত।


হামলার দৃশ্য আশপাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।


ভুক্তভোগী স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো ইমন। বিষয়টি অভিভাবক পর্যায়ে জানানোর পর কিছুদিন বিরক্ত করা বন্ধ রাখলেও সোমবার তার মেয়ের ওপর হামলা চালানো হয়। হত্যার উদ্দেশ্যেই ছুরি দিয়ে আঘাত করেছে ইমন।


ইমন কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনেরছেলে। সে একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।


কুষ্টিয়া শহরের মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন লিলি গার্ডেন নামের একটি ভবনে মায়ের সঙ্গে বসবাস করে সে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com