
ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শুভ ও সাধারণ সম্পাদক নাহিদকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে অবস্থিত চালকের কক্ষ থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে হাসপাতালের পরিচালকের কক্ষে অবস্থান করছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি শুভ ও সাধারণ সম্পাদক নাহিদ। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিচালকের কক্ষের সামনে জড়ো হন। এর আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।
একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিচালকের কক্ষে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে পরিচালকের পক্ষ থেকে পুলিশকে তাদের আটক করার অনুরোধ জানানো হয়। এরপর পুলিশ দুই ছাত্রলীগ নেতাকে আটক করে নিয়ে যায়।
আটকের পর তাদের থানায় নেয়ার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শুভ ও নাহিদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে থানায় নিয়ে যায়।
এ ঘটনার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]