
দেশজুড়ে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত ও প্রাণহানি। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময় এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জাননো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৭৪ জন মারা গেছেন। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৭৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগেই মারা গেছেন ৭ জন। এছাড়া খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে নতুন রোগী ভর্তি ও মৃত্যুর ঘটনায় চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশের বিভিন্ন হাসপাতালে চাপ বাড়ছে। বিশেষ করে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার পরামর্শ দিয়ে আসছেন।
পাশাপাশি জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মশকনিধন কার্যক্রম জোরদার করাও জরুরি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]