সুবিধাবঞ্চিত কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন রাসিক প্রশাসক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০৮
সুবিধাবঞ্চিত কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন রাসিক প্রশাসক
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিট, আয়রন ও ভিটামিন ট্যাবলেট, সাবান, মাল্টিফাংশনাল কিট বক্স এবং জুট ব্যাগ বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় নগর ভবনের সিডিসি'র কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে এসব সামগ্রী তুলে দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


ইউএনডিপি, সিডকা ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় মহানগরীর ১৫টি ওয়ার্ডের ৯ থেকে ১৪ বছর বয়সী ১৫০ জন কিশোরীকে এসব সামগ্রী দেওয়া হয়।


অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, কিশোরীদের সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই হাইজিন কিট বিতরণ করা হচ্ছে। কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুবিধাবঞ্চিত পরিবারের কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাসিক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি মো. জসিম উদ্দিন।


এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিহাব উদ্দিন চৌধুরী এবং ইউএনডিপির সিনিয়র ভলান্টিয়ার মো. আজাদ মোড়লসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com