কুষ্টিয়া মাদকবিরোধী অভিযানে দুবৃর্ত্তদের হামলা, ৩ পুলিশ সদস্য আহত
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২৩:২৪
কুষ্টিয়া মাদকবিরোধী অভিযানে দুবৃর্ত্তদের হামলা, ৩ পুলিশ সদস্য আহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে দুবৃর্ত্তদের হামলায় দুইএসআইসহ গোয়েন্দা পুলিশের ৩সদস্য আহত হয়েছেন।


মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরানকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাতে কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে যান গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় কয়েকজনকে মাদকসহ আটক করে পুলিশ। মাদকসহ আটকের খবর ছড়িয়ে পড়লে আশপাশের সংগবদ্ধ দুবৃর্ত্তরা সেখানে গিয়েপুলিশের উপর চড়াও হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় পুলিশের উপরে লাঠি সোঁটা নিয়ে হামলা চালিয়ে মাদকসহ আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেয় দুবৃর্ত্তরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।


হামলার ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, সরকারি কলেজে একটি ঘটনা ঘটেছে পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তবে দুই এসআই সহ গোয়েন্দাপুলিশের ৩ সদস্য আহতের ঘটনাটি নিশ্চিত করেছেন তিনি।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com