
চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বন্ধ হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও রপ্তানকারক প্রতিষ্ঠান নিউ এইজ গ্রুপের অধিনস্থ আশুলিয়ার সকল কারখানা। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কারখানাটি আজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় চাকরি হারিয়েছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত ১০ হাজার পোশাক শ্রমিক।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয় শ্রমিকরা পরে শারমিন গ্রুপ এর একটি ফ্লোর, এনভয়, স্টারলিং সহ বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভিতরে কর্মবিরতি পালন করেন। পরে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ।
ছুটির পর শ্রমিকরা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করার চেষ্টা করলে পুলিশ তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেমে থেমে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে । এদিকে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য সহ মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।
এদিকে চলমান শ্রমিক অসন্তোষ কে কেন্দ্র করে নিউ এইজ গ্রুপের অধিনস্থ আশুলিয়ায় অবস্থিত সকল কারখানাসমূহ ১০/১১/২০২৬ইং তারিখ হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১৩(১) মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানাসমূহ বন্ধ ঘোষণা করেছেন কতৃপক্ষ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]