যশোরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক, আদালতে স্বীকারোক্তি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০১:০৫
যশোরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক, আদালতে স্বীকারোক্তি
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক সহকারী শিক্ষককে পুলিশ আটক করেছে।


মঙ্গলবার বিকেলে (১০ নভেম্বর) ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।


পুলিশের দাবি, গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন লম্পট শিক্ষক।


আটককৃত শিক্ষক ইমরান হোসেন অভয়নগরের বুইকরা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।


অভয়নগর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান জানান, ভুক্তভোগী শিশুটি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।


মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে শিশুটি বিদ্যালয়ে যায়। ওই দিন দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহৃত শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন।


ঘটনার পর শিশুটিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।


এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২৭ অক্টোবর অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলার নম্বর ১৭।


পুলিশ জানায়, মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালানো হয়। পরে বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।


অভয়নগর থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান আরও জানান, আটককৃত শিক্ষককে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিচারিক হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানিয়েছে।


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com