
সারের ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদের অধিবেশন উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্যদের বারবার শান্ত করার চেষ্টা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিরোধী দলের এক সংসদ সদস্য সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ করেন।
কৃষিমন্ত্রী এর জবাব দেওয়ার সময় তার বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় একপর্যায়ে ডেপুটি স্পিকার বলেন, হৈচৈ করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবো কেন?
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের এক সংসদ সদস্য সম্পূরক প্রশ্ন করার সময় এ অভিযোগ করেন।
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। এরপর কৃষিমন্ত্রীর বক্তব্যের সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি শান্ত করতে ডেপুটি স্পিকার হস্তক্ষেপ করেন।
এ পর্যায়ে ডেপুটি স্পিকার বলতে থাকেন, সদস্যরা, আপনারা সবাই বসেন।
সবাই বসেন, প্লিজ। মন্ত্রীর উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটি প্রশ্ন নেব। কিন্তু এভাবে হৈচৈ করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবো কেন? প্লিজ! ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]